স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের ৫ বছরের অবুঝ শিশু সোয়াইবকে গলা কেটে দ্বিখন্ডিত করে পুড়িয়ে হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ২৫ নভেম্বর ধার্য্য করেছেন বিজ্ঞ আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক শেখ রাজিয়া সুলতানা শিশু সোয়াইব হত্যা মামলার রায় সোমবার (৯ নভেম্বর) ধার্য তারিখ থাকলেও আগামী (২৫ নভেম্বর) রায় ঘোষণার তারিখ ধার্য্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি মো.আব্দুর রহিম। এসময় তিনি বলেন, আজ শিশু সোয়াইব হত্যার রায় ঘোষণার দিনক্ষণ থাকলেও আদালত আগামী ২৫ নভেম্বর রায় ঘোষনার দিনে ধার্য্য করেন।
শিশু সোয়াইব সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের নাজমুল ইসলাম মাসুমের ছেলে।
চাঞ্চলকর শিশু সোয়াইব হত্যার রায় নিয়ে তার বাবা মাসুম মিয়া যুগের চিন্তাকে জানান, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে হত্যা কান্ডে জড়িতের দৃষ্টান্ত মূলক বিচার হবে। সোয়াইব হত্যা মামলার রায়ে মহামান্য আদালত সকল আসামীদের বিরুদ্ধে ফাঁসির রায় প্রদান করবেন। এ সময় তিনি আরো বলেন, আদালতে সোয়াইব হত্যা মামলার রায় আজ ধার্য্য তারিখ থাকলেও আদালতের বিচারক পরবর্তী (২৫ নভেম্বর) রায় ঘোষণার তারিখ ধার্য্য করেন। এ রায়ের সুষ্ঠু বিচার মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ফ্রেব্যুয়ারী সোনারগাঁও উপজেলার মঙ্গলের গাও গ্রামের শান্তিনগর দারুন নাজাত নূরানী মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাএ শিশু সোয়াইব বন্ধুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ছয় দিন পর তাদের বাড়ির পাশের জঙ্গল থেকে সোয়াইবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিনই সোয়াইবের বাবা মাসুম মিয়া সোনারগাঁও থানায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন, জসিম উদ্দিন, রাজু মিয়া, ফজল হক, নাসির উদ্দিন, আলী আহম্মদ ও রিনা বেগমসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় মোট আসামী নয় জন। তিনজন কারাগারে রয়েছে অপর আসামীরা জামিনে রয়েছেন।


