স্টাফ রিপোর্টার : সিনিয়র সহকারী জজ সমপর্যায়ের পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন নারায়ণগঞ্জের তিন বিচারক। পদোন্নতি পাওয়া বিচারকরা হলেন, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাস ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান।
রোববার (৮ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরীকে ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি করা হয়েছে। সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসকে যুগ্ম জেলা জজের পদমর্যাদায় ডিপিডিসি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানকে যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।


