Logo
Logo
×

আদালতপাড়া

রূপগঞ্জ ছাত্রদল নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১০:৩১ পিএম

রূপগঞ্জ ছাত্রদল নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যগ্ম সম্পাদক ও সোনারগাঁ  যুব দলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের রিমান্ডের আদেশের পর একই মামলার আসামী  আবু মো, মাছুমকে (৩২) ১ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।  রিমান্ড প্রাপ্ত আসামী আবু মো. মাছুম রূপগঞ্জ থানার দক্ষিন  নবগ্রাম এলাকার মো. নাছিম উল্লাহ এর ছেলে।  


শনিবার (৬ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামেনর আদালতে আসামীকে ১ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন।


এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এ এস আই ইসমাইল বলেন , এ মামলায় পুলিশ ৩ দিনের রিমান্ডে আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


 উল্লেখ্য,   ৫ নভেম্বর মোস্তাফিজুর রহমান ভূঁয়া দিপুর প্ররাচনায় বিদেশে অবস্থানরত তাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যম্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের উদেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে শলা পরামর্শ চলছিলো।

 

গোপন সংবাদে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তখন  ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুর রহমান আমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে সহিদুর রহমান স্বপনকে প্রধান আসামঅ করে রূপগঞ্জ থানায় ১ টি মামলা দায়ের করেন ।


এ মামলার বাকী আসামীরা হলেন, বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া ,জেলা যুবদলের  সাধারণ সম্পাদক গোলাম ফারুখ খোকন,ছাত্র দলের আরিফুজ্জামান ইমন ,রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সজীব, নারায়ণগঞ্জ যুবদলের নেতা দুলাল, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক, গনির নাম উল্লেখ্য করে ৮০/৯০ জনকে অজ্ঞাতজনদের আসামী করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন