রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার বাড়িতে রাষ্ট্র বিরোধী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকান্ড করার অপরাধে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছের আদালত।
শুক্রুবার (৬ নভেম্বর) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুনের আদালতে আসামীকে হাজির করে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলা নং ১৬।
রিমান্ডপ্রাপ্ত আসামী সহিদুর রহমান স্বপন (৪০) সোনারগাঁয়ের কাচঁপুর ইউনিয়ের পশ্চিম বেহাকৈর এলাকার মৃত. আঃ রাজ্জাকের ছেলে।
আসামী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এড. এইচ. এম আনোয়ার প্রধান ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আসামী সহিদুর রহমান স্বপনের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছের আদালত। বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন।
এর বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে সহিদুর রহমান স্বপনকে প্রধান আসামী করে ১০১ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাকী আসামীরা হলেন, বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমেদ, , জেলা যুবদল যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সজীব, নারায়ণগঞ্জ যুবদল নেতা দুলাল, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনির নাম উল্লেখ্য করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর প্ররাচনায় বিদেশে অবস্থানরত তাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে শলা পরামর্শ করিতেছে । গোপন সংবাদে এমন খবর পেয়ে অভিযান চালায় ভুলতা ফাঁড়ির পুলিশ।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, দিপু ভূইয়ার গোলাকান্দাইলের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা চলছিল।
খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবদলের এক নেতাকে আটক করা হয়। এ সময় ল্যাপটপ ও প্রজক্টর জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।


