Logo
Logo
×

আদালতপাড়া

হত্যা মামলার ২৪ বছর পর দুই আসামি পিতা-পুত্রের রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ১০:৫৬ পিএম

হত্যা মামলার ২৪ বছর পর দুই আসামি পিতা-পুত্রের রিমান্ডে
Swapno

২৪ বছর আগের দায়ের করা একটি হত্যা মামলাের দুই  আসামী পিতা-পুত্রকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এ মামলার রিমান্ড প্রাপ্ত আসামীরা হলো, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাহনা এলাকার মেম্বার মো.তারা মিয়া (৭৫) ও তার ছেলে কাজল মিয়া (৫০)।

 

সোমবার (২ নভেস্কর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে আসামীদের ২ দিনের রিমান্ডের আদেশ দেন।


এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, এ মামলাটি ১৯৯৬ সালে রূপগঞ্জ থানায় দায়ের করা হয়েছিল। মামলাটি আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছিল। কিন্তু বাদী মামলাটি  এ বছরের ২ ফেব্রুয়ারিতে পুনরুজ্জাবীত করে।

 

 তখন মামলাটি পিবিআই নতুন করে তদন্ত করে। আসামীদের পিবিআই ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে উঠায় । পরে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার এজহার সূত্রে জানা যায়, রূপগঞ্জ গোলাকান্দাইল সাকিনস্থ পূর্বানী পিসিকালচারে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিল  নিহত সাবের আলী মন্ডল। গত ১৪ মে ১৯৯৬ সালে প্রতিদিনের ন্যায় সাবের আলী মন্ডল ও তার ভাগিনা  মোকাদ্দেসসহ ফার্মের ভিতর দুইচালা টিনের ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলো । 

 

গভীর রাত হলে দরজার ছিটকারি ভেঙ্গে তিনজন মুখোশ পড়া লোক ঘরে ডুকে সাবের আলীকে বলে তোর হাতের অস্ত্রগুলো দে এই বলে  তাদের হাতে থাকা চাপাতি, রামদা, ছুরি দিয়ে এলোপাথারি কুপায় সাবেরকে। সাবের এর শরীরে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলে তারা।

 

অন্য দিকে সারের আলী ভাগিনা মোকাদ্দেস মেরে ফেলার ভয় দেখায়। সেই ভয়ে মোকাদ্দেস চিৎকার করে না। মুখোশদারী ৩জন লোক চলে গেলে মোকাদ্দেস হাসপাতালে নিয়ে যেতে গাড়ির জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে করতে ভোর সারে ৫টার দিকে সাবের মৃত্য বরণ করেন।  পরে সাবের আলীর ছেলে জগনুর হাসান হাজনুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

 

এর আগে পূর্বানী পিসিকালচারে পুকুর থেকে প্রায় সময় মাছ চুরি হত। সেই পুকুরের আশেপাশে বেশ কিছু জায়গা ছিল আসামী মেম্বার তারা মিয়া। মাছ চুরির ঘটনা নিয়ে একটি বড় ধরনে বিবাদ হয়েছিল নিহত সাবের আলীর সাথে আসামী কাজল মিয়ার। 

 

সাবের আলী তখন মেম্বার তারা মিয়ার কাছে বিচার দিলে তারা মিয়া ও  তার ছেলে কাগজ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সাবের আলীর উপর। সাবের আলীর ছেলে মনে করেন তার বাবার মৃত্য হয়েছে এই মাছ চুরির ঘটনাকে কেন্ত্র করে । 

 

তাই তাদেরকে আসামী করে। কিন্তু তারপর থেকে নিহত সাবের আলী ছেলে জেল হাজতে ছিল। তাই মামলাটি সেভাবে তার পক্ষে পরিচালানার অভাবে নিষ্পত্তি হয়ে যায়।

 

এখন নতুন করে মামলাটি পিবিআই দ্বারা পুনরুজ্জাবিত করা হয়। বর্তমানে নতুন করে এ মামলার বাদী হন সোহাগপুর টেক্সটাইল মিলের এব্সিকিউটিভ অফিসার মো.কুরবান আলী বাদী হয়ে ৪৫৭/৩০২ ধারায় মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন