Logo
Logo
×

আদালতপাড়া

লিপি ওসমানের সুস্থতা ও রোগমুক্তি কামনায় আইনজীবী সমিতির দোয়া 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম

লিপি ওসমানের সুস্থতা ও রোগমুক্তি কামনায় আইনজীবী সমিতির দোয়া 
Swapno

নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি রোগমুক্তি ও ওসমান পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

 

সোমবার ( ২ নভেম্বর ) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভিজিটার বার ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এ সময়ে ওসমানের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা ও আইনজীবী সমিতির সকল সদস্যদের সুস্থতা এবং প্রয়াত সকল আইনজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আই সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল,জেলা আদালতের পিপি এড. এস.এম ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ,এড. সুলতান উদ্দিন নান্নু, এড. এমদাদুল হক তারাজুদ্দিন,এড. একরামুল হক, জিপি এড. মেরিনা বেগম, ভিপি এড. ওয়াহিদা রিতা, আইনজীবী এড.সেলিনা ইয়াসমিন,এড. নুর জাহান বেগম, এড.সুইটি ইয়াসমিনসহ আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ।

 

এ সময় উপস্থিত ছিলেন- সমিতির কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, এড. সহ- সভাপতি এড. তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড.  বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ সম্পাদক এড.  আবুুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মুহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক এড. হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. নূসরাত জাহান তানিয়া, কার্যকরী পরিষদ সদস্য এড. কামরুন নেছা সূবর্ণা, এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, এড. কামরুল হাসান, এড. আজিম ভূঁইয়া ও এড. আসাদুল্লাহ সাগর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন