পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতাকর্মীর বিচার কার্য শুরু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৫:১২ পিএম
বিজয় দিবসের র্যালি থেকে পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিচার কার্য শুরু ।
রোববার (১ নভেম্বর ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালতে চার্জশিট দাখিলের শুনানি হলে আদালতে চার্জশিট গৃহিত হয়।
আসামি পক্ষের আইনজীবী এড. এইচ.এম আনোয়ার প্রধান জানান, গত বছর ১৬ই ডিসম্বরে বিজয় দিবসের র্যালি থেকে পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে ।
আদালতে এই মামলার চার্জশিট গৃহিত হয় । মামলায় বিস্ফোরণ ধারা থাকায় বিস্ফোরণ ধারা টুকু জেলা ও দায়রা জজ আদালতে বিচার নিষ্পত্তির জন্য বদলি করা হয়েছে । এই মামলায় আগামি ১০ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে আসামিদের পূর্ন জামিন নিতে হবে ।
আদালতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান ছক্কুসহ অনেকেই ।
মামলার অন্যান্য আসামিরা হলো-জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ
প্রসঙ্গত, গত বছরের ( ১৬ ডিসেম্বর ) বিজয় দিবসের র্যালি থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন চলাচলে বাধা, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ আরো কয়েকটি অভিযোগ তুলে বিএনপির ১৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।


