Logo
Logo
×

আদালতপাড়া

চাঁদাবাজির মামলায় তাপুর জামিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৪:৫৮ পিএম

চাঁদাবাজির মামলায় তাপুর জামিন
Swapno

চাঁদাবাজির মামলায় গ্ৰেপ্তার ফতুল্লার অভিজাত ব্যবসায়ীদের ক্লাব দি ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু'র জামিন মঞ্জুর করেছেন আদালত ।

 

রোববার ( ১ নভেম্বর ) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌসের আদালত  ১০ হাজার টাকা বন্ডে ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন । 

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, চাঁদাবাজির মামলায় তোফাজ্জল হোসেন তাপু'র জামিন মঞ্জুর করেছেন আদালত । 

 

প্রসঙ্গত, ২০ লাখ টাকা চাঁদার দাবিতে দেয়াল ভাঙ্গা ও হুমকি দেয়ার অভিযোগে স্থানীয় হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের দায়ের করা মামলায় গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাপুকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। সেই মামলায় তোফাজ্জল হোসেন তাপু ছাড়াও কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে। 

 

উল্লেখ্য, গত প্রায় দেড় বছর আগে এই ক্লাবের ভেতরে জুয়া খেলার অভিযোগে তাপুসহ তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করেছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন