Logo
Logo
×

আদালতপাড়া

ইয়াবা মামলায় ওসি কামরুলের জামিন নামঞ্জুর 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম

ইয়াবা মামলায় ওসি কামরুলের জামিন নামঞ্জুর 
Swapno

বন্দরে ৪৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় কারাগারে থাকা নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছে আদালত ।

 

রোববার ( ১ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে কামরুল ইসলামের আইনজীবী এড.নুর হোসেন লিটন জামিনের জন্য আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন । জি.আর নং ১৫৩/১৮ , বন্দর থানা মামলা নং ২৪(৩)১৮ ।

 

নারায়ণগঞ্জ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ( পিপি ) এড. এস. এম ওয়াজেদ আলী খোকন বলেন, ৪৯ হাজার পিস ইয়াবা মামলায় কারাগারে থাকা সদর মডেল থানার সাবেক ওসি কামরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান ।

 

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট কাওসার আলম এর আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কামরুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

 

উল্লেখ্য ২০১৮সালের ৭মার্চ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বন্দরের বাসায় অভিযান চালিয়ে ৪৯ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। এঘটনায় বন্দর থানায় মামলা হয়। মামলা নং ২৪(৩)১৮।

 

ওই মামলার আসামী পুলিশ সদস্য আসাদুজ্জামান ও মোহাম্মদ সরওয়ার্দীর আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তৎকালীন ওসি কামরুল ইসলামের নাম আসে। ওসি’র নির্দেশেই তারা টাকা ও ইয়াবা রেখে আসামীকে ছেড়ে দিয়েছেন বলে স্বীকার করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন