Logo
Logo
×

আদালতপাড়া

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় তরুনীকে অপহরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১০:২৯ পিএম

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় তরুনীকে অপহরণ
Swapno

রূপগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এক তরুনীকে  অপহরণ আদালতে সেই অপহরণের বর্ণনা দিয়েছে সেই তরুনী।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালতে তরুনী ২২ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়। 

 

জবানবন্দি প্রদান করার পর নারায়ণগঞ্জ নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইব্রন্যাল  এর বিচারক শাহীন উদ্দিন তরুনীকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। এমামলা অভিযুক্ত আসামী হলো- রূপগঞ্জ ভ’ইঁয়াপাড়া হোড়গাঁও এলাকার আব্দুল রউফ ভ’ইয়রি ছেলে মোশারফ হোসেন ভূইয়া (৪২)।

 

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে এএসআই ইসমাইল বলেন, এ মামলা ভিকটিক আদালতে ২২ ধারা জবানবন্দি প্রদান করেছে। আসামী কারাগারে  পাঠানো হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, তরুনী ৯ম শ্রেণির ছাত্রী । আসামী মোশারফ হোসেন ্এর বউ থাকা সত্বেও তরুনীর স্কুল চলাকালীন সময়ে রাস্তায় দিয়ে চলার সময় প্রেমের প্রস্তাব দেয়।


প্রেমের প্রস্তাব এ রাজী হয় না তরুনী। গত ২৩ অক্টোবর বিকেল সারে ৪টায় বালিয়াপাড়া হোড়গাও পূর্ব পাড়ের রাস্তার দিকে আসামী মোশারফ তরুনীকে  প্রলুব্ধ করে নিয়ে অজ্ঞাত আসামী দ্বারা  অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। 

 

অনেক খোঁজাখুজির পর তরুণীকে না পেয়ে আসামী মোশারফ হোসের বাসায় খোঁজ নেয় তরুনীর পিতামাতা। মোশারফের বাসায় যাওয়ায় তার বউ এবং তার পিতা তরুনীর বাসায় গিয়ে  অকট্য বাসায় গালিগালাজ করে তরুনীর পিতামাতাকে। 

 

পরে তরুনী মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।পরে পুলিশ গত ২৯ অক্টোবর আসামী মোশারফ হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন