Logo
Logo
×

আদালতপাড়া

স্বামীর সহযোগিতায় স্ত্রী গণধর্ষণের শিকার      

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৯:৫১ পিএম

স্বামীর সহযোগিতায় স্ত্রী গণধর্ষণের শিকার      
Swapno

সোনারগাঁয়ে স্বামীর সহযোগিতায় গণধর্ষণের শিকার হওয়া স্ত্রী  আদালতে জবানবন্দি প্রদান করেছেন। বুধবার( ২৮ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে ঐ নারী জবানবন্দি প্রদান করেন।
 
মামলায় আসামিরা হলেন ফতুল্লা কাশিপুর এলাকার মো. শাহাজালাল (৩৩), মো. হাবিব (২৭), সদর আল আমিন নগর এলাকার মো.পারভেজ (২৯)।
 
জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ এএসআই মো. ইসমাইল বলেন, সোনারগাঁও থানার দায়েরকৃত একটি গণধর্ষণ মামলায় ভিকটিম  বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে।

 জবানবন্দি শেষে ভিকটিম নিজ জিম্মায় তার বাসায় গিয়েছে। পাশাপাশি তিনি এও জানান এ মামলার কোন আসামি এখনো পর্যন্ত আদালতে প্রেরণ করা হয়নি।
 
এর আগে নারীর বড় ভাই শাকিল মাহামুদ সোনারগাঁও থানায় অভিযোগ করেন। আসামি মো. শাহাজালাল হলো ওই নারী স্বামী। কিন্তু নারী হলো আসামী শাহাজালাল এর ২য় স্ত্রী। 

বিবাহের পর  দাম্পত্য জীবনে বনিবনা না হওয়াতে  বিবাহ বিচ্ছেদ হয় শাহাজালাল এর প্রথম স্ত্রীর সাথে। বিবাহ বিচ্ছেদের পর  প্রেমের  সম্পর্কের একপর্যায়ে ইং গত ২ জানুয়ারী পারিবারিক ভাবে বিবাহ হয়। 

বিবাহের পর শাহাজালাল নারীর সাথে ঘর সংসার করাকালে ১নং বিবাদী তার প্রথম স্ত্রী  সাথে গোপনে যোগাযোগ করে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। তারপর ওই নারীকে যৌতুকের জন্য মারপিট করতে শুরু করে।
 
এই বিষয়ে নারীটি প্রতিবাদ করলে আসামি শাহজালাল সহ অপরাপর আসামিরা ইতিপূর্বে মারপিট করে ভয়ভীতি প্রদানসহ  অপুরনীয় ক্ষতি সাধন করবে বলে হুমকী দেয়। তারপর শাহজালাল এর বিরুদ্ধে নারী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
 
এরপর ১৮ অক্টোবর বিজ্ঞ আদালতে উক্ত মামলার হাজিরা দেওয়ার জন্য সদর কোর্ট নারায়ণগঞ্জ হাজির হলে বিবাদীগন নারীকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকী প্রদান করে।

 নারী সদর কোর্ট নারায়ণগঞ্জ থেকে তার বান্ধবীর বাসায় সোনারগাঁ থানাধীন গবিন্দপুর যায়।
 
তারপর ১৮ অক্টোবর রাত ১১ টার সময় আসামি শাহাজালালের ব্যবহৃত মোবাইল নং-০১৪০৫৯৭৯৮৯৩থেকে নারীকে ফোন করে সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া চৌরাস্তা ফুট ওভারব্রীজের উপর আসতে বলে। 

উক্ত সংবাদের প্রেক্ষিতে নারী এর বাসা থেকে বের হয়ে রাত সাড়ে ১১ টার সময় ব্রীজের উপর পৌছাইলে আসামি শাহজালাল নারীর গলায় হাত দিয়া আদরের সহিত কথা বলিতে বলিতে ফুটওভার ব্রীজের পশ্চিম পাশের রাস্তায় নালে অপরাপর সহযোগীদের সহায়তায় জোরপূর্বক ভাবে কালো মাইক্রোবাস গাড়ীতে উঠিয়ে অপহরন করে।
 
নারীর চোখে ওড়না বাধিয়া আশেপাশের অজ্ঞাত নামা একটি বাসায় নিয়া যায় । অজ্ঞাত নামা একটি বাসায় রুমের ভিতর নিয়া নারীকে আটক করে রেখে লাঠি দিয়া মারপিট করে। তারপর অপরাপর আসামিদের নিয়ে জোরপূর্বক ভাবে পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষন করে।
 
ধর্ষণ শেষে তাকে দুই হাতে, দুই পায়ে বাধিয়া ও মুখে কাপড় দিয়া অজ্ঞাত নামা বাসা থেকে পুনরায় মাইক্রোবাসে করে ২০ অক্টোবর রাত পৌনে ১১ টার সময় সোনারগাঁ থানাধীন টিপরদী সাকিনস্থ কংকা ফ্যাক্টরীর সামনে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। 

পরবর্তীতে স্থানীয় লোকজন নারীকে মুমূর্ষ অবস্থায় পরে থাকতে দেখে একটি রিক্সা করে চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া যায়। 

নারীর অবস্থায় আশংকা জনক হওয়ায় উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা গ্রহন করার জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল প্রেরণ করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন