জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীর চার্জ গঠনের শুনানি পেছালো
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৫:০২ পিএম
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা নাশকতার মামলায় আসামিদের চার্জ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ১লা জানুয়ারি ধার্য করেছেন আদালত। সদর থানা মামলা নং ৫(১)১৫, বিশেষ ট্রাইব্যুনাল ৫৬/১৫।
বুধবার (২৮ অক্টোবর) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত শেখ রাজিয়া সুলতানার আদালতে চার্জ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও মামলার অন্যতম আসামি বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল অনুপস্থিত থাকায় আদালত শুনানির দিন আগামী ১লা জানুয়ারি ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের ৪৬ জনকে আসামি করা হয়।
আসামিরা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সুরুজ্জামান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমেদ, সদস্য মাসুদ রানা, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভানেত্রী নুর নাহার বেগম, মহানগর মহিলা দলের সভানেত্রী রাশিদা জামাল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব হাসান জুলহাস, আল আমিনসহ মোট ৪৬জনকে আসামী করা হয়।


