Logo
Logo
×

আদালতপাড়া

বন্দরে শাহীন মাতব্বর হত্যা : হানিফের ২দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১০:৪৫ পিএম

বন্দরে শাহীন মাতব্বর হত্যা : হানিফের ২দিনের রিমান্ড
Swapno

বন্দরের শাহীন মাতব্বরের হত্যা মামলায় গ্রেফতার হানিফের ২দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


 
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ এএসআই তাহমিনা বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের নির্দেশে আসামিকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 


 
এর আগে ১৩অক্টোবর  দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে আসামী ফয়সাল (২৭)কে ২দিনের এবং ১১ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে  হোসেনের ছেলে হাবিবুল্লা ওরফে জয়েল (২৮) কে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়।


 
প্রসঙ্গত, বন্দর থানা মদনগঞ্জ  এলাকার সিমেন্ট ফ্যাক্টরীর ভিতরে রেস্টুরেন্টর বাবর্চির কাজ করত নিহত শাহীন মাতব্বর।গত ৭ অক্টোরব শাহীন মাতব্বর তার চাচাতো ভাই এর বাড়িতে বেড়াতে যান । 

 

শাহীর মতব্বর তার চাচাতো ভাই এর বাড়ি থেকে ফেরার পথে মাটর সাইকেল চালিয়ে বন্দর মনারবাড়ীর সাকিনস্থ তলতলা মদনপর টু মদনগঞ্জ  জায়গায় গেলে কিছু অজ্ঞাত লোক তার গলা রশি পেঁচিয়ে তাকে মোটর সাইকেল হতে নিচে ফেলে দেয় ছিনতাই করার উদ্দেশ্যে।

 
সেই সাথে শাহীন মাতব্বর এর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে  যখম করে। মৃত্যুর ভয় দেখিয়ে শাহীন মাতব্বরকে দেখিয়ে তার মোটর সাইকেল এবং  শাওমী কম্পানীর ১ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

 

সেসময় ডিউটিরত পুলিশ শাহীন মাতব্বর এর চিৎকারর শুনে তাকে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

পরে লাশটির ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত ৮ অক্টোরব শাহীন মাতব্বর এর  ছোট ভাই  মো. মনির মাতব্বর (৩২) বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে  থানায় মামলা নং ৪৭ (০৬) ২০০৭ ধারায় একটি মামলা দায়ের করেন।
 
আদালত সূত্রে জানা যায়, এ মামলার মোট ৩জন আসামীকে পুুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন