Logo
Logo
×

আদালতপাড়া

সিদ্ধিরগঞ্জ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ : ধর্ষক ও ৩ সহযোগী রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১০:৩৩ পিএম

সিদ্ধিরগঞ্জ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ : ধর্ষক ও ৩ সহযোগী রিমান্ডে
Swapno

সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মো.নাছিরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন । একই মামলার গ্রেপ্তারকৃত অপর ৩ আসামির প্রত্যেকের ১ দির করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

 

অন্যদিকে  ধর্ষণের শিকার ১১বছরের ছাত্রী আদালতে ২২ধারা জবানবন্দি  প্রদান করেছেন। বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) বিকেলে আসামিদের ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে উঠায় পুলিশ। 

 

পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রিমান্ডের আদেশ দেন।


 
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোনারগাঁ আলীরচর এলাকার মৃত এমদাদুল হক পারভেজের ছেলে মো. নাছির (১৯), ভোলা ফ্যাশনচর এলাকার মৃত হাসমত আলীর ছেলে এনায়েত হোসেন (১৬), যশোর কোতয়ালী একালার ইসমাইল গাজীর ছেলে উজ্জ্বল(১৫) এবং পটুয়াখালী বাউফল এলাকার সুলতানের ছেলে আরিফুল ইসলাম (১৬)।

 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই রোকনুজ্জামন বলেন,  সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় ১নং আসামি নাছিরের ২ দিন ও অপর ত আসামি এনায়েত হোসেন , উজ্জ্বল ও আরিফুল ইসলামের ১ দিন করে রিমান্ড করেছেন আদালত ।

 

অন্যদিকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে ধর্ষণের শিকার শিশু জবানবন্দী দিয়েছেন। সে সময় এ জবানবন্দি রেকর্ড করেন।

 

জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই আজমল হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার ১১ বছরের ভিকটিম বিজ্ঞ আদালতে ২২ ধারা জবানবন্দি প্রধান করেছে।

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর গ্রামের বাড়ি থেকে পড়াশোনা করে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় গত ৫ মাস যাবৎ সে তার বাবা-মায়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জে বসবাস করছিল। 

 

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার সময় প্রতিবেশী অভিযুক্ত মো. নাছিরের বাড়ির সামনে খেলাধুলা করার সময় শিশুটিকে জোর করে তার ঘরে নিয়ে যায়৷ 

 

পরে এনায়েত হোসেনের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করে নাছির৷ ধর্ষণের সময় ঘরের দরজার সামনে পাহারারত অবস্থায় ছিল অভিযুক্ত উজ্জ্বল ও আরিফুল ইসলাম৷ চারজনকেই আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগীর শিশুর মা ৷
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন