Logo
Logo
×

আদালতপাড়া

গ্রেফতার কিশোর গ্যাং’র ২ জন কারাগারে ২ জন জামিনে

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:০৮ পিএম

গ্রেফতার কিশোর গ্যাং’র ২ জন কারাগারে ২ জন জামিনে
Swapno

চাষাড়া থেকে এক যুবককে মারধর করে তুলে নিয়ে যাওয়ার সময় গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের ৪ সদস্যর মধ্যে আদালতের আদেশে ২জনকে পাঠানো হয়েছে কারাগারে এবং ২ জন পেয়েছে জামিন।


বুধবার (২১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে আসামী সাগর রায়হান (১৮) ও  ইলিয়াস ডালি ওরফে এম.ডি প্রিন্স (২২) এর পক্ষে আইজীবী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। 


আসামী মো.অমিত সওদাগর (২৩) এবং মো. রাকিব হাওলাদার (২২) এর পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন না করায় আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।


এ বিষয়ে কোর্ট পুলিশ এস আই কামাল বলেন, দু’জন আসামীর পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়েছে বিধায় তারা জামিন পেয়ে। আর বাকী ২জনের জন্য কোনো  আইজীবী জামিন চায়নি। তাই তাদের কারাগার পাঠানো হয়েছে।


প্রসঙ্গত, গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ডিএমপি ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর শনি আখড়া চৌরাস্তার উদ্দেশ্যে মো.শান্ত চাষাড়া থেকে পায়ে হেঁটে বাড়ী ফিরছিল। 

সেময় আসামী সাগর রায়হান (১৮) ও  ইলিয়াস ডালি ওরফে এম.ডি প্রিন্স (২২), মো.অমিত সওদাগর (২৩) , মো. রাকিব হাওলাদার (২২) ছিনতাই করার উদ্দশ্যে ধারালো ছুড়ি দিয়ে ভয়ভীতি দেখিয়ে মো,শান্তর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়।আসামীরা হাতপ্লাস, চার্ট লাইট, ও চাবির রিং দিয়ে শান্তর মাথায় আঘাত করে তাকে গুরুত্ব জখম করে ফেলে। ওই সময় সদর থানার পুলিশ কিশোরগ্যাং সদস্য ৪ জনকে গ্রেফতার করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন