জেলা যুবদলের সভাপতি টিটুসহ৭০ নেতাকর্মীর জামিন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১০:২২ পিএম
২০১৮ সালে ফতুল্লা মডেল থানার দায়েরকৃত একটি নাশকতার মামলায় জামিন নিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭০ নেতাকর্মী। বুধবার (২১অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিন নেন তারা। মামলা নং ২০(২)১৮।
আসামী পক্ষের আইনজীবী মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৮ সালে ফতুল্লা মডেল থানার দায়েরকৃত একটি নাশকতার মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে বিএনপির অঙ্গসংগঠনের ৭০জন নেতাকর্মী জামিন নিয়েছেন।
আসামীদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাবেক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সাগর সিদ্দিকী, তুষার আহমেদ মিঠু, সেলিম চৌধুরী, রয়েল চৌধুরূ প্রমূখ।


