Logo
Logo
×

আদালতপাড়া

না`গঞ্জ সরকারি কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন, স্মারকলিপি প্রদান

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৫:৪৫ পিএম

না`গঞ্জ সরকারি কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন, স্মারকলিপি প্রদান
Swapno

প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে আত্মীকরণ বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখে কর্মরতাদেরকে অন্তর্ভূক্ত করে আগামী ১৬ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে এডহক নিয়োগের সাতটি দাবীতে মানববন্ধন ও  প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকাশস) ‌।

 

মঙ্গলবার ( ২০ অক্টোবর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির শিক্ষকবৃন্দ ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতি(সকশিস) কমিটির সভাপতি মোঃ  ইসাহাক সাধাণ সম্পাদক , সুলতান আহমেদ, সরকারি কদম রসুল কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম জাগু, আবু নোমান, সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষক জাবেদ মাহমুদ, মনোজ কুমার ওঝা, এলিজা আক্তার, মুড়াপাড়া সরকারি কলেজের শিক্ষক তোফাজ্জল হোসেন তুষার, মনিরুজ্জামান মনির প্রমুখ ।

 

সাতটি দাবি সমূহ গুলো হলো-

(১) প্রতিষ্ঠান সরকারিকরনের জন্য প্রজ্ঞাপন জারির তারিখে কর্মরত সকল শিক্ষক, কর্মচারীকে আগামী১৬ ডিসেম্বর ২০২০ এর মধ্যে এডহক নিয়োগ দিতে হবে।

 

(২) প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কোনো শিক্ষক-কর্মচারীকে আকরণ বঞ্চিত করা ও হয়রানি করা যাবে না।

 

(৩) মন্ত্রণালয়ের আত্তীকরণের যাচাই-বাছাই কাজে রেসরকারী কলেপে নিয়ােগ সম্পর্কে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি যাত্রা পূর্বে আত্তীকৃত হয়েছে তাদেরকে এবং বর্তমানে যারা আত্তীকৃত হতে যাচ্ছে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

 

(৪) সদ্য সরকারিকৃত কলেজসমূহ থেকে সংযুক্তি আদেশপ্রাপ্ত সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার এবং শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।শুন্য পদসমূহে পিএসসি কর্তৃক প্রভাষক(নন-কাডার) নিয়ােগ দিতে হবে।

 

(৫) এনাম কমিটির সুপারিশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ শিক্ষক পদোন্নতির প্রজ্ঞাপন অনুযায়ী পদ ও পদসােপান সৃজন করে পন্যেন্নতি দিতে হবে ।

 

(৬) যােগদানের তারিখ থেকে চাকরি শতভাগ গণনা করে কার্যকর চাকরিকাল নির্ধারণ এবং পদোন্নতিসহ সকল ক্ষেত্রেই তা কার্যকর করতে হবে ।

 

(৭) সরকারি চাকরি নীতিমালা অনুসরণপূর্বক আত্তীকৃত শিক্ষক কর্মচারীদের চাকরি বদলিযােগা করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন