শরীফ হত্যার দ্রুত বিচারের দাবীতে আদালতের সামনে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:২১ পিএম
ফতল্লার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ব্যবসায়ী শরীফ মাদবর হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তারকৃত আসামীদের দ্রুত বিচারের দাবীতে আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার ( ১৯ অক্টোবর) সকালে নিহত শরীফের পরিবারের স্বজনরাসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ও দুই শতাধিক নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।
মানববন্ধনে নিহত শরীফ মাদবরের বাবা আলাল মাতবর ও মা রহিমা বেগম দ্রুত ছেলের হত্যার বিচারের দাবী জানিয়ে বলেন, মামলার অন্যতম আসামী সন্ত্রাসী শাকিল এবং লালনসহ অন্যান্য আসামীরা গ্রেপ্তার হলেও তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না। তারা এলাকার চিহিত সন্ত্রাসী।
তাদের অত্যাচারের এলাকার সাধারন মানুষ অতিষ্ট। তাদের মধ্যে কিছু আসামী জামিনে বের হয়ে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
এ অবস্থায় আতংক ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছি। শরীফ হত্যার বিচার দ্রুত করার জন্য প্রধামমন্ত্রীসহ প্রশাসনের কাছে দাবি জানান নিহত শরীফের মা- বাবা।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল সন্ত্রাসী শাকিল ও লালন বাহিনী প্রকাশ্যে শরীফ মাদবরকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় ওইদিন রাতে নিহত শরীফের বাবা আলাল মাতবর বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকান্ডে জড়িত আসামীদের শনাক্ত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী শাকিল এবং লালনসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার করেন।


