Logo
Logo
×

আদালতপাড়া

যৌতুক মামলায় মুকুলের কারাদন্ড

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১০:০৫ পিএম

যৌতুক মামলায় মুকুলের কারাদন্ড
Swapno

ফতুল্লা থানার একটি যৌতুক মামলায় মাজহারুল ইসলাম ওরফে মুকুলকে (৩৬) দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায়ের ঘোষণা দেন।


সাজাপ্রাপ্ত আসামী মাজহারুল ইসলাম ওরফে মুকুল (৩৬)নারায়ণগঞ্জ সদর থানার ৯১নং কলেজ রোড গলাচিপা এলাকার মৃত. আনসার আলীর ছেলে ।


এবিষয়ে কম্পিউটার অপারেটর মো. রফিকুল ইসলাম বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মাজহারুল এর বিরূদ্ধে আনীত অভিযোগ গুলো সত্য বলে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালন আসামিকে এ সাজা প্রদান করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীনি রাবেয়া আক্তার ওরফে সুমা (২৫) সাথে আসামী মাজহারুলের ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর যেতে না যেতে বিভিন্ন সময় বাপের বাসা থেকে যৌতুক এনে দেওয়ার চাপ সৃষ্টি করত ও নির্যাতন করত।

 

বাদীনি তা সহ্য করতে না পেরে বাবার নিকট থেকে ২ লক্ষ্য টাকা এনে দেয়। তাদের সংসারে বর্তমানে একটা ছেলে সন্তান রয়েছে। বাদীনি গর্ভবতী থাকাবস্থায় ৫ অক্টোবর রাত ৯ ঘটিকার সময় ৫ লক্ষ্য টাকা যৌতুক দাবী করে স্বামী মাজহারুল ও দুই ননাস ডলি ও বেবী মারধর করে বাসা থেকে বেড় করে দেয়। 

 

এর কিছু দিন পরে বাদীর স্বামী মাজারুল ৮ অক্টোবর বিকাল ৫ টায় বাদীর বাপের বাসেয় গিয়ে আবারও যৌতুকের দাবী করে। সে সময় বাদীনি যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করার চেষ্টা করে। 

 

ওই সময় বাদীনির বাবা বাঁধা দিলে আসামী মাজহারুল বাদীর বাবার মাথায় কাঠ দিয়ে আঘাত করে। যার ফলে বাদী বাবার মাথা ফেটে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন