Logo
Logo
×

আদালতপাড়া

বন্দরের ২ ছিনতাইকারীর ২দিনের রিমান্ড

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৫৫ পিএম

বন্দরের ২ ছিনতাইকারীর ২দিনের রিমান্ড
Swapno

বন্দরে আইনের লোক পরিচয় দিয়ে ছিনতাই কালে গ্রেফতার নিলয় আহদে বাবু (৩২) ও মো.জাহিদ হাসান ওরফে হৃদয় (২৩) এর ৩দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


রিমান্ড প্রাপ্ত আসামী নিলয় আহমেদ বাবু (৩২) বন্দর থানার বাগবাড়ী নতুন টিনের মসজিদ এলাকার মো. শোভা মিয়ার ছেলে ও জাহিদ হাসান হৃদয় (২৩) বন্দর থানার বাগবাড়ী হাজী সিরাজ উদ্দিনের স্কুলের উত্তর পাশে মৃত.আব্দুল রশিদের ছেলে ।


এবিষয়ে কোর্ট পুলিশ এএসআই তাহমিনা বলেন, আসামী নিলয় আহদে বাবু  ও মো.জাহিদ হাসান ওরফে হৃদয়কে  ৩দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  


মামলার এজাহার থেকে জানা যায়, গত ১১সেপ্টেম্বর বাদী মো. মিজান তার ৩জন বন্ধুদের সাথে নিয়ে বন্দর থানাধীন নবীগঞ্জ চিতাশাল মাজারে গান শুনার জন্য বাড়ি থেকে বের হয়।

 

তারা রাত সারে ১০ টায় সিএনজি গাড়ি দিয়ে  বাড়ি ফেরার সময় বন্দর থানাধীন ফুলবাড়ি বাস্ স্ট্যানের সামনে পাকা রাস্তার উপর উঠতে আসমী নিলয় আহদে বাবু ও মো.জাহিদ হাসান ওরফে হৃদয় তাদের বলে আমরা আইনের লোক এই সিএনজি গাড়ী দিয়ে আমাদের ডিউটি করতে হবে। 


তখন বাদী মিজান সহ তার বন্ধুরা সিএনজি থেকে নেমে গেলে  আসামী নিলয় আহদে বাবু  ও মো.জাহিদ হাসান ওরফে হৃদয় তাদের কাছ থাকা সারে ৫ হাজার টাকা ১ টি সিম্পফণী ও ১টি বাটনওয়ালা  মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকী প্রদান করে বাদি মিজানের পায়ে টচ লাইট দিয়ে আঘাত করে বাম পা জখম করে ছেলে আসামীরা। 


তারপর আসামীরা মিজানের বাসা থেকে আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। সেময় বন্দর থানার পুলিশ খবর পেয়ে আসামীদের আটক করে। পরে মিজান বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের কারেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন