Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী ফোরামের এবারের কমিটি হবে ছোট : এড.সাখাওয়াত

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৯:৩৪ পিএম

আইনজীবী ফোরামের এবারের কমিটি হবে ছোট : এড.সাখাওয়াত
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বেশীর ভাগ জেলায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। 

 

এবারের কমিটি গঠন করা হবে ছোট পরিসরে। আর তাই নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের কমিটি গঠন করার সময় যাতে করে কমিটিতে কেউ বাদ না যায় সেভাবে কমিটি করতে।’

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া সংলগ্ন এড. আবুল কালাম আজাদ জাকিরের চেম্বারে আইনজীবীদের নিয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের দাবিতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, গত কমিটিও আমরা স্বচ্ছভাবে করছি। কিন্তু আমাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিলো। আমাদের মতো কিছু নেতাদের ব্যক্তির স্বার্থের কারণে আমাদের আইনজীবীদের মধ্যে ভুল বুঝাবুঝি মাধ্যমে বিরোধ সৃষ্টি হচ্ছে। 


আর এই বিরোধের সৃষ্টির কারণেভ আওয়ামীলীগ সুযোগ নিচ্ছে। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপিপন্ত্রী আইনজীবীদের সংখ্যা সর্বাধিক। আমরা বেশ কয়েকটি নির্বাচনে সর্বাধিক প্যানেলেও বিজয়ী হয়েছি। কিন্তু আমরা যেভাবে করার দরকার সেভাবে করি না।

 

এড.সাখাওয়াত হোসেন খান আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল আলোচনায় নির্বাচনের মাধ্যমে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এবার সবার সুযোগ আছে নির্বাচন করার। সংখ্যাগরিষ্টতার মাধ্যমে সভাপতি সেক্রেটারী নির্বাচিত হবে।

 

 গতবার কিন্তু আমরা খুব ভালো কমিটি করেছি। কিন্তু সেই কমিটি ১০০% গ্রহণযোগ্য হয় নাই। এবারের ফোরোমের নির্বাচন উন্মুক্ত হবে চাইলে নারী আইনজীবীরা, সিনিয়র ও মধ্যম সারি এবং জুনিয়রদের পক্ষে থেকেও নির্বাচনে দাঁড়াতে পারবে। সকলের ঐক্যমতে সংখ্যা ঘনিষ্ট মাধ্যমে আইনজীবী ফোরামের কমিটিটা গঠন করা হোক।

 

সভায় বিএনপিপন্থী সকল আইনজীবীরা দাবি তুলে ধরে জানান, এবার একটি উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হোক।

 তবে এক্ষেত্রে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন বেশির ভাগ আইনজীবী। আবার কেউ কেউ বলেছেন শীর্ষ ৫টি পদেও নির্বাচন করে নেতৃত্ব সৃষ্টি করা হোক। পরবর্তীতে সভায় শীর্ষ নেতারাও সকলের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের মাধ্যমেই ফোরামের কমিটি গঠিত হবে বলে সিদ্ধান্ত দেন।

 

জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এড.আব্দুল বাতেন, এড.আজিজুল হক হান্টু, এড.গোলজার হোসেন, এড.আব্দুর গাফফার, এড.আবুল কালাম আজাদ জাকির, এড.হেলাল উদ্দীন সরকার, এড.মাহামুদুল হক আলমগীর, এড.এইচএম আনোয়ার প্রধান, এড.সামসুল আরেফিন টুটুল, এড.জাহিদুল ইসলাম মুক্তা, এড.আলম খান, এড.ইফতেখার কায়েস চৌধুরী টুটুল, এড.আসমা হেলেন বিথি, এড.আনিসুর রহমান লিংকন, এড.আল আমিন সাউদ, এড.আমিনুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন