Logo
Logo
×

আদালতপাড়া

শিশুটিকে ধর্ষণ করা শেষে ভয় ভীতি দেখায় ধর্ষক

Icon

স্টাফ রিপোর্টার  

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১১:৩৯ পিএম

শিশুটিকে ধর্ষণ করা শেষে ভয় ভীতি দেখায় ধর্ষক
Swapno

সোনারগাঁয়ে ধর্ষণের শিকার ৯ বছরের এক শিশু ২২ধারায় আদালতে জবাবন্দী প্রদান করেছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে সসিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবির এর আদালতে এ জবানবন্দী বর্ণনা দেন।


এ বিষয়ে কোর্ট এএসআই তাহামিনা বলেন, ভিটকটিম ২২ ধারা জবানবন্দি দিয়েছে আদালতে । কিন্তু এমামলার অভিযুক্ত আসামী আদালতে আসেনি।
এ মামলা অভিযুক্ত আসামী মো. সোহেল মিয়া (২০) সোনারগাঁ থানার পশ্চিম সনমান্দি এলাকার আবুল হাসেমের ছেলে ।


মামলার এজাহার থেকে জানা যায়, গত ৭ অক্টোবর রাতে ৯ বছরের শিশুটি তার মাদ্রাসায় পড়ুয়া ছোট বোনের খাবার নিয়ে মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে দু’বোন বাড়ি ফেরার পথে রওনা করে।

 

রাতের বেলায় রাস্তাটি অনেক নির্জন পরিবেশ দেখে আসামী সোহেল ৯ বছরের শিশুটির ছোট বোনেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ৯ বছরের শিশুটির মুখ চেপে ধরে  রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায় আসামী সোহেল মিয়া।

 

তারপর সোহেল শিশুটিকে জোর করে ধর্ষণ করে। সোহেল শিশুটিকে ধর্ষণ করা শেষে ভয় ভীতি দেখায়। শিশুটি বাসায় গিয়ে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে থাকে। শিশুটির মা শিশুটিকে চুপচাপ শুয়ে থাকা ও হঠাৎ অসুস্থতা দেখে জিজ্ঞাস করে।

 

শিশুটি ছোট বোন তার মা বাবাকে সব খুলে বলে । তারপর ধর্ষণের শিকার শিশুটি ভয় ভীতিকে সরিয়ে দিয়ে তার মা, বাবাকে বলে দেয়। সব কিছু শুনে শিশুটির বাবা সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন  ২০০০ (সংশোধন ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন