Logo
Logo
×

আদালতপাড়া

১ম স্বামীকে তালাক না দিয়ে ২য় বিয়ে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১১:৩৬ পিএম

১ম স্বামীকে তালাক না দিয়ে ২য় বিয়ে
Swapno

আড়াইহাজারের অপহরণ মামলায় প্রথম স্বামীকে তালাক না দিয়ে ২য় স্বামীকে পালিয়ে বিয়ে করা স্বর্ণা আক্তার (২৬) আদালকে জবানবন্দী দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবির এর আদালতে স্বর্ণা আক্তার ২২ ধারা  জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।

এ বিষয়ে কোর্ট পুলিশের এসআই অর্জুন বলেন, ভিকটিক স্ব ইচ্ছায় তার প্রথম স্বামীকে রেখে দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছে এমন বর্ণনা আদালত রেকর্ড করেছেন। এ মামলায় তার ২য় স্বামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।


মামলার এজাহার সূেেত্র জানা, গত ৬ বছর আগে আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার হাসন আলীর ছেলে মনির হোসেনের  সাথে ভিকটিম স্বর্ণার বিয়ে হয়।  স্বর্ণা বাবার বাড়ি যাবে বলে তার স্বামী কাছে বলে বের হয়। 

কিন্তু স্বর্নাকে অনেক খোঁজা খুজির পর স্বর্ণা সন্ধান পাওয়া যায় না । পরে স্বর্ণার বড় ভাই মফিজুর রহমান (৩০) অজ্ঞাত নামা ২/৩ জনকে বাদী করে আড়াইহাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

অবশেষে খোঁজ পাওয়া যায় স্বর্ণার ২য় স্বামী টাঙ্গাইল জেলার মধুপুর থানার ইদুলপুর এলাকার আব্দুল মোতালেব এর ছেলে রাকিব হাসান সুজন (২০) এর সাথে। পরে এঘটনায় স্বর্ণার দ্বিতীয় স্বামী রাকিব হাসান সুজনকে গ্রেফতার করা হয় । 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন