Logo
Logo
×

আদালতপাড়া

জাল স্ট্যাম্পসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার পাঁচদিনের রিমান্ড

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৭:৪৬ পিএম

জাল স্ট্যাম্পসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার পাঁচদিনের রিমান্ড
Swapno

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির বিপুল পরিমাণ জাল ওকালতনামা ও কোর্ট ফি লাগানো জাল স্ট্যাম্প বিক্রীর অভিযোগে গ্রেফতারকৃত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনের (২৬) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রবিনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
 
রিামান্ড প্রাপ্ত রবিন শরীয়তপুর জেলার নরিয়া থানার শিংগলমুরী গ্রামের নান্টু মিয়ার ছেলে। সে বর্তমানে পূর্ব ইসদাইর জাহানারা মঞ্জিলে আলমগীরের বাড়ির ভাড়াটিয়া।
 
প্রসঙ্গত, জালিয়াতির অভিযোগ পেয়ে গত সোমবার (৫ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের পাশে ও আইনজীবিদের চেম্বারের গলির ভেতরে অবস্থিত রাইসুল আহমেদ রবিন এবং মিরাজ ওরফে সোহানুরের যৌথ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রমিস কম্পিউটার ও ফটোস্ট্যাট’-এ অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করে পুলিশ। 

এসময় তার পার্টনার সোহানুর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। অভিযানকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সিলযুক্ত ৫০টি নকল ওকালতনামা, ৫০টি জাল জামিন নামা এবং কোর্ট ফি-সহ ৫৪০টি জাল স্ট্যাম্প জব্দ করা হয়। 

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন