Logo
Logo
×

আদালতপাড়া

অস্ত্র মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের ২দিনের রিমান্ড

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১০:৫০ পিএম

অস্ত্র মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের ২দিনের রিমান্ড
Swapno

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় র‍্যাব-১১ এর হাতে অস্ত্রসহ গ্রেফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার ( ৬ অক্টোবর ) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৩দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ( ওসি ) মো. আসাদুজ্জামান বলেন, অস্ত্র মামলায় দেলোয়ার হোসেনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন