খালেদা জিয়ার সুস্থতা কামনায় তৈমুর পন্ত্রী আইনজীবীদের দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০৬:৩৬ পিএম
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং সাংগঠনিক আলোচনা সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অংশের তৈমুর আলম খন্দকার পন্ত্রী আইনজীবীরা । সোমবার (৫ অক্টোবর) দুপুরে নতুন কোর্টস্থ সিনিয়র আইনজীবী এড. আব্দুল বারী ভূঁইয়ার ব্যতিগত চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয় ।
এড. আব্দুল বারী ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এড. জাকির হোসেন,এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, এড. আব্দুর রশিদ ভাষানি, এড. রফিক আহমেদ,এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড.সামসুজ্জামান খোকা, এড. সিমা সিদ্দিকী, এড. টিপু,এড.আজিজুর রহমান মোল্লা,এড.আজিজ আল মামুন, এড. শহীদ সারোয়ার, এড.ছামাদ মোল্লা,এড. আশরাফুল আলম সিরাজি রাসেল, এড. নুরল আমিন মাসুম, এড. নুর বাধনসহ শতাধিক বিএনপিপন্থী আইনজীবী ।
সভায় সকলে ঐকমত প্রকাশ করেন যে তৈমুর আলম খন্দকার আমাদের নেতা । তিনি যে সিদ্ধান্ত দিবেন তাতে আমরা ঐক্যবদ্ধ। আমরা চাই আমাদের নেতা তৈমুর আলম খন্দকার আমাদের একটি সুন্দর কমিটি করে দিবেন। তার দেওয়া কমিটিতে আমরা দ্বিমত পোষণ করবো না ।সেই কমিটি আগামীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পূর্ন মুক্তিসহ সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ।


