Logo
Logo
×

আদালতপাড়া

নাশকতার মামলায় গিয়াস ও তার দুই ছেলের জামিন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৮ পিএম

নাশকতার মামলায় গিয়াস ও তার দুই ছেলের জামিন
Swapno

২০১৮ সালের নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির সাবেক এমপি গিয়াউদ্দিন ও তার দুই ছেলে জি এম সাদরিল ও মো. রিফাত। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতে এমপি গিয়াউদ্দিন ও তার দুই ছেলে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আনিসুর রহমান এই জামিন মঞ্জুর করেন। মামলা নং ১০(১১)১৮, বিশেষ ট্রাইব্যুনাল নং ৩৮/২০ ও ৩৯/২০।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান ভোটার বিহীন অগণতান্ত্রিক সরকার বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে। যেই মামলায় কোন ভিওি নেই। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক একটি সাজানো মামলা।

উল্লেখ্য, ২০১৮ সালে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় বিএনপির সাবেক এমপি গিয়াউদ্দিন তার দুই ছেলে জি এম সাদরিল ও মো. রিফাতসহ বিএনপির অঙ্গসংগঠনের প্রায় সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলা গিয়াস সহ নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। মামলা নং ১০(১১)১৮, বিশেষ ট্রাইব্যুনাল নং ৩৮/২০ ও ৩৯/২০।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন