Logo
Logo
×

আদালতপাড়া

এড. হারুন অর রশিদের মৃত্যুতে না.গঞ্জ আইনজীবী সমিতির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৪ পিএম

এড. হারুন অর রশিদের মৃত্যুতে না.গঞ্জ আইনজীবী সমিতির দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. মো. হারুন অর রশিদের মৃত্যুতে দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভিজিটার বার ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । 

এ সময়ে মরহুম এড. হারুন অর রশিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সরকার।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,  জেলা আই সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা আদালতের পিপি এড. এস.এম ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম,  এড. মাসুদুর রউফ, এড. এবি সিদ্দিকী, এড. এমদাদুল হক তারাজুদ্দিন,  জিপি এড. মেরিনা বেগম, ভিপি এড. ওয়াহিদা রিতা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, আইনজীবী এড. সেলিনা ইয়াসমিন, এড. নুর জাহান বেগম, এড. সুইটি ইয়াসমিন প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন- সমিতির কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এড. সহ- সভাপতি এড. তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড.  বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ সম্পাদক এড.  আবুুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মুহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক এড. হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. নূসরাত জাহান তানিয়া, কার্যকরী পরিষদ সদস্য এড. কামরুন নেছা সূবর্ণা, এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, এড. কামরুল হাসান, এড. আজিম ভূঁইয়া ও এড. আসাদুল্লাহ সাগর।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন