Logo
Logo
×

আদালতপাড়া

মসজিদে বিস্ফোরণ : ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:১২ পিএম

মসজিদে বিস্ফোরণ : ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ব্যক্তিদের ৩৭ পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাতদিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ৩৭টি পরিবারের কাছে এ টাকা বিতরণ করবেন।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ বুধবার (৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন