বঙ্গবন্ধু হত্যাকান্ড পৃথিবীর নিকৃষ্ট নির্মম হত্যাকান্ড: এড. মহসীন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:১৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো. মহসীন মিয়া বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে আমি তাদের কখনো বলি না যে, তারা বিপদগ্রস্ত কর্মকতা। আমি তাদের সব সময়ই বলি থাকি তারা হলো পাকিস্তানের প্রেতাত্মা।
কারণ পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধে হেরে গিয়ে মাইর টাইর খেয়ে কিছু প্রেতাত্মা আমাদের জন্য রেখে গেছে। এই প্রেতাত্মারা ১৯৭৫ সালে ১৫আগষ্ট বঙ্গবন্ধু সহ সপরিবারকে হত্যা করে এই কলংকিত ইতিহাসের ঘটনাটি ঘটিয়েছে।
কোনো দেশের সরকার বা রাজা বাদশাকে মারে নাই এরকম ঘটনা আসলেই কোনো দেশে নাই। এর মতো নেককার জনক, দুঃখ জনক ঘটনা আর ঘটেনি। একটি ছোট বাচ্চাও তাদের হাত থেকে রক্ষা পায়নি সেদিন। পুরো ফ্যামিলি ধ্বংস করে ফেলা হয়েছিল সেদিন। এটি ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নির্মম একটি হত্যাকান্ড।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে নবনির্মিত ডিজিটাল বারভবনের নিচ তলায় শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল,নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহমুদুল রহমান, এড. বিদুৎ কুমার দাস, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি হোসনে আরা বাবলি, এপিপি সেলিনা ইয়াসমিনসহ আরও অনেকে।
এড. মো. মহসীন মিয়া আরো বলেন, আল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনাকে বাঁচিয়ে রেখেছিলেন। একটা সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে এসে দেশের হাল ধরেন। তারপর এদেশকে উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলার ব্যবস্থা করেছেন। আমরা সবাই মিলে চেষ্টা করব তার এই গতিকে আর একটু বাড়িয়ে নেওয়া। প্রত্যেক ফ্যামিলিতে আমরা যারা অভিবাবক আছি তারা যদি ঘরে একটি করে বঙ্গবন্ধুর বই রাখি এবং তা বাচ্চাদের পড়ার জন্য বলি তাহলে আমাদের নতুন প্রজন্মরা বঙ্গবন্ধুর আর্দশকে বুঝতে পারবে ও বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে বড় হবে।


