আইনজীবী সমিতির প্রয়াত ছয় সদস্যের স্মরনে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:২৬ পিএম
করোনা কালীন সময়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত ছয় বিজ্ঞ সদস্য এড. মো. আবু বকর সিদ্দিক, এড. আব্দুল কুদ্দুস মিয়া, এড. মো. জাহাঙ্গীর হোসেন, এড. মোহাম্মদ আব্দুল মান্নান, এড. মো. সিরাজুল হক, এড. মোহাম্মদ শরীফ হোসেনের স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হয় ।
শোক সভায় বক্তারা করোনা কালীন সময়ে আইনজীবী সমিতির মৃত্যু বরণকৃত ৬ জন প্রয়াত সদস্যদের স্মৃতিচারণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. আক্তার হোসেন, এড. মাসুদুর রউফ, এড. মনিরুজ্জামান বুলবুল, এড. ফজলুর রহমান, এড. আওলাদ হোসেন, এড. নুরুল হুদা, এড. আলাউদ্দিন আহমেদ, এড. সরকার হুমায়ূন কবির, এড. খোরশেদ আলম মোল্লা, এড. রফিক আহমেদ, এড. সেলিনা ইয়াসমিন, এড. নুর জাহান বেগম, এড. সুইটি ইয়াসমিনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ।
এসময়ে করোনা কালীন সময়ে মৃত্যু বরণকৃত ৬ সদস্য এবং প্রয়াত সকল আইনজীবীদের আত্মার মাগফেরাত ও আইনজীবী সমিতির সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার ।


