Logo
Logo
×

আদালতপাড়া

কিছু পুলিশ আসামি আসলে টাউট বাটপারকে ফোন করে : এড. মহসিন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:২১ পিএম

কিছু পুলিশ আসামি আসলে টাউট বাটপারকে ফোন করে : এড. মহসিন
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মহসীন মিয়া বলেন, আমরা যাদের বলি টাউট বাটপার এই শ্রেনির লোক আমাদের কোর্টে অনেক বেশি মাত্রায় হয়েছে। অনেক গরীব মানুষ আছে যাদের পায়ে স্যান্ডেল পর্যন্ত নাই সেই সমস্ত টাউট বাটপাররা তাদের মামলা নেয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে থাকে। সেই গরীব মানুষরা তাদের নাম পর্যন্ত বলতে পারে না। তারা অনেক কান্নাকাটি করে থাকে তখন।

গারদখানাকে আমরা কোনো ভাবেই ঠিক করতে পারছি না। যে কাজটি দালালরা মূলত করে থাকে তা হলো আসামীর গাড়ি আসলেই তারা আড়াইশত টাকা দিয়ে একটি ওকালত নামা কিনে গারদে পাঠিয়ে দেয়। আর কিছু পুলিশ আছে আসামি আসলে তারা টাউট বাটপারকে ফোন করে থাকে।

এগুলো এখন প্রতিনিয়তই হচ্ছে সে কারনে আমরা সিনিয়র ও অফিসারদের সাথে কথা বলেছি। বুধবার (১২ আগষ্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত শোক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. আক্তার হোসেন, এড. মাসুদুর রউফ, এড. মনিরুজ্জামান বুলবুল, এড. ফজলুর রহমান, এড. আওলাদ হোসেন, এড. নুরুল হুদা, এড. আলাউদ্দিন আহমেদ, এড. সরকার হুমায়ূন কবির, এড. খোরশেদ আলম মোল্লা, এড. রফিক আহমেদ, এড. সেলিনা ইয়াসমিন, এড. নুর জাহান বেগম, এড. সুইটি ইয়াসমিনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ । 

এ সময় এড. মহসীন মিয়া আরো বলেন, অনেক সময় ভুক্তভোগীরা আমার কথা বলে। আমাকে বলে আপনি মামলা করেছেন কোন অবস্থায় আছে তা জিজ্ঞাস করে অথচ আমি নিজেই জানি না। টাউটবাটপারদের দারা তারা হয়রানির শিকার হচ্ছেন। পরেদিন দেখা যায় অন্য কোনো আইনজীবীদের কাছে মামলাটি চলে আসছে তাদের আত্মীয় স্বজন নিয়ে। আইনজীবীরা সেখানে গিয়ে দেখে আরেক জন ওকালত জমা দিয়ে জামিন না মঞ্জুর করে রাখছে।

এসব কথা চিন্তা করে আমি অফিসে বারবার বসেছি বিষয়টি নিয়ে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আইনজীবী বা আইনজীবীদের সহকারী বা অন্য কেউ গারদে যেতে পারবে না। আইনজীবীরা যারা আছেন তারা ওকালত নামটা সুন্দর করে ফিল আপ করবেন। আগে যে ওকালত নামা ছিল তার সাথে আরও একটি লাইন অতিরিক্ত যোগ হয়েছে।

ক্লাইন্ডের নাম ও ফোন নাম্বার থাকবে। যদি কোনো ক্লাইন্ডের আত্মীয় স্বজন না আসে তাহলে ওকালত নামা গারদ থেকে সাইন হবে না। পরের দিন সাইন জেলখানা থেকে আনা হবে। ওকালত নামা আগামী রোববার থেকে আইনজীবীরা  সুন্দর করে ফিল আপ করে আমাদের সিজি এম সাহেবের রুমের সাথে যে ছোট রুম আছে সে রুমে আমাদের একজন লোক নিয়োগ করা থাকবে। তার কাছে আইনজীবীরা রেজিস্টার এন্ট্রি করবেন।

এমনোতো হতো পারে অনেক টাউট বাটপার আছে যারা ক্লাইন্ডের আত্মীয় স্বজন সেজে আসতে পারে। তাই আমরা এন্ট্রি করার পর চেক করব। আবার তাদেরকে ফোন করে আনব। রেজিস্টারের মাধ্যমে আইনজীবী ও আইনজীবীর সহায়ককারীর আইডি নাম্বার, মামলা নাম্বার, আসামীর নাম, দিতে হবে সেই সাথে আসামীদের আত্মীয়দের নাম দিতে হবে।

আলোচনাসভা শেষে করোনা কালীন সময়ে মৃত্যু বরণকৃত ৬ সদস্য এবং প্রয়াত সকল আইনজীবীদের আত্মার মাগফেরাত ও আইনজীবী সমিতির সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন