নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের জন্য নাঃগঞ্জ জেলা আইনজীবী সমিতির তরুন আইনজীবীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২ টার দিকে এড. ফয়সাল আহমেদের চেম্বারে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।
মিলাদ ও দোয়া মাহফিলে তরুণ আইনজীবীরা বলেন, আমরা ছাত্রলীগের অভিভাবক বর্তমান সমাজের তারুণ্যের প্রতীক অয়ন ওসমান ভাই এখন আল্লাহর রহমতে সুস্থ এবং বাসায় আছেন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি যেনো অয়ন ভাই সবসময় সুস্থ থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট মো. জসিম, মোঃ জসিম উদ্দিন, মো . আলমগীর, মো. লিটন, ধনঞ্জয় গুহ জয়, গাজী মোকাদ্দেছ হোসেন, জনি চন্দ্র গোপ, চায়না সুলতানা, মো. ইসমাইল হোসেন, নয়ন খান, মো. দিপু, মো. রবিন, বিশ্বজিৎ রায়, আশিষ আচার্য, মো. শফিকুল ইসলাম, সাইদুর বাপ্পিসহ প্রমুখ।


