Logo
Logo
×

আদালতপাড়া

না’গঞ্জ ভার্চ্যুয়াল কোর্টে প্রথম দিনে ৬ মামলায় শুনানী

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৪ মে ২০২০, ০৫:৪২ পিএম

না’গঞ্জ ভার্চ্যুয়াল কোর্টে প্রথম দিনে ৬ মামলায় শুনানী
Swapno

নারায়ণগঞ্জ আদালতে জরুরী কার্যক্রম করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চ্যুয়াল কোট চালু করা হয়েছে। ভার্চ্যুয়াল কোটে প্রথম দিনে ১৬ টি মামলার আবেদন করে এর মধ্য থেকে ৬ টি মামলার শুনানী হয়েছে তিনটি মামলায় জামিন হয়েছে। বুধবার  (১৩ মে)  দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)  এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন এ তথ্য জানান। 


যে তিনটি মামলায় জামিন পেয়েছে তা হলো, ফতুল্লা থানার মাদক মামলায় জামিন পেয়েছে মো. আলাউদ্দিন এই মামলার আইনজীবী ছিলেন এড. বারি ভুইয়া। ফতুল্লা থানার আরেকটি মাদক মামলায় জামিন পেয়েছে মো. সাইফুল এই মামলার আইনজীবী ছিলেন এড. বোরহান উদ্দিন। এবং সদর থানার একটি মাদক মামলায় জামিন পেয়েছে ফারজানা বেগম এই মামলার আইনজীবী ছিলেন এড. বারি ভুইয়া। 


এর আগে গত রবিবার (১০ মে) নোটিশ উল্লেখ থাকে, উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অধ্যাদেশ ২০২০ (অধ্যাদেশ নং-০১,২০২০)এর নির্দেশনা মোতাবেক ভার্চ্যুয়াল কোট এর মাধ্যমে জরুরী জামিন বিষয়সমূহ শুনানীর লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর ই-মেইল এ জামিন সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে।

 

আবেদনের সময় সংশ্লিষ্ট আইনজীবীর নাম, ই-মেইল, ফোন নম্বর, আইডি নং ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট আইনজীবীকে শুনানীর তারিখ ও ভার্চ্যুয়াল কোটের লিঙ্ক ই-মেইল এর মাধ্যমে প্রেরণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন