Logo
Logo
×

আদালতপাড়া

রবিবার থেকে সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৮:০৯ পিএম

রবিবার থেকে সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: করোনা পরিস্থিতিতে ঘোষিত ছুটির মধ্যে রবিবার থেকে সুপ্রিয় কোট ও অধস্তন আদালতে স্বল্প পরিসরে বিচারকাজ পরিচালিত হবে। বিচারকার্য পরিচালনার সময় কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে সংশ্লিষ্টদেরকে বলা হয়েছে। আদালত প্রাঙ্গন ও এজলাসে যদি সামাজিক দূরত্ব বজায় না থাকে তাহলে তাৎক্ষনিক বিচারকার্য স্থগিত রাখতে বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। 


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টে সকল বিচারপতিদের মতামতের ভিত্তিতে কোর্ট খোলার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 


হাইকোর্টে বসবে একটি বেঞ্চ

প্রধান বিচারপতির সিদ্ধান্ত অনুযায়ী অতীব জরুরি বিষয়সমূহ নিষ্পত্তির জন্য হাইকোর্টে একটি বেঞ্চ বসবে। ওই বেঞ্চে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি ওবায়দুল হাসান। তিনি সকল অধিক্ষেত্রের জরুরি বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তি করবেন। এছাড়া আপিল বিভাগের চেম্বার আদালতে বিচার কাজ পরিচালিত হবে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের কনিষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান। তবে চেম্বার আদালত ও হাইকোর্ট বেঞ্চ সপ্তাহে কতদিন বসবে সেটা এখনো নির্ধারন হয়নি।

সপ্তাহে দু'দিন বসবে অধস্তন আদালত

জরুরি জামিন আবেদনসমূহ শুনানির জন্য সপ্তাহের দুদিন বসবে অধস্তন আদালত। দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ তাদের সুবিধামত প্রতি সপ্তাহের যে কোন দু'দিন জামিন শুনানির নিমিত্তে সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।


এছাড়া চিফ জুডিসিয়াল ও চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটকেও সপ্তাহে দু'দিন জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি করতে বলা হয়েছে। তারা নিজে বা তাদের নিয়ন্ত্রণাধীন ম্যাজিস্ট্রেটরা জামিন শুনানি করতে পারবেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন