Logo
Logo
×

আদালতপাড়া

আইনমন্ত্রী আনিসুল হক‌ের মায়ের মৃত্যুতে পিপি ওয়াজেদ আলী খোকনের শোক

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০১:২২ এএম

আইনমন্ত্রী আনিসুল হক‌ের মায়ের মৃত্যুতে পিপি ওয়াজেদ আলী খোকনের শোক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আইন মন্ত্রী আনিসুল হক (এমপি) এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন।  শনিবার ( ১৮ এপ্রিল )  বিকালে এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। 

 

এর আগে আজ বিকাল ৩টা ৪০ মিনিটি আইন মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক পৃথিবীর মায়া ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

 

শোক বার্তায় পিপি ওয়াজেদ আলী খোকন জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক‌ এমপি মহোদয় এর মাতা ও বাংলাদেশের আইন অঙ্গনের অন্যতম দিকপাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার প্রধান আইনজীবী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন-এর সাবেক সভাপতি, সাবেক সাংসদ, মরহুম এ্যাডভোকেট সিরাজুল হক সাহেবের সহধর্মিণী মিসেস জাহানারা হক এর মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলার সকল আইনজীবী গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।

 

মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।সকলে তার আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করার অনুরোধ করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন