Logo
Logo
×

আদালতপাড়া

নির্মাণাধীন বার ভবন পরিদর্শনে জেলা ও দায়রা জজ আনিসুর রহমান

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৩:৫০ পিএম

নির্মাণাধীন বার ভবন পরিদর্শনে জেলা ও দায়রা জজ আনিসুর রহমান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ডিজিটাল বার ভবন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান। সোমবার (২৩ মার্চ) দুপুরে নির্মাণাধীন বার ভবন পরিদরর্শন করেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি।

 

বার ভবন পরিদর্শনে আসা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যান্য বিজ্ঞ বিচারকদের জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান ভবনের প্রথম ও দ্বিতীয় তলার কাজের অগ্রগতি ঘুরে ঘুরে দেখান।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন