স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্ৰেপ্তার মাদক ব্যবসায়ী জাহিদ হাসান (৩০) এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
রোববার ( ২২ মার্চ ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন । রিমান্ডকৃত আসামি জাহিদ হাসান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকার করিম শেখের ছেলে।
এর আগে গত শুক্রবার (২০ মর্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্টের আষাঢিয়ার চর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার এসআই আসিক ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রামগামী একটি পিকাপ ভ্যানে তল্লাসী চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসাস (৩০) নামের একজনকে আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রিকাপ ভ্যানে থাকা ২ জন পালিয়ে যায়।


