Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০১:২৫ পিএম

আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপন করলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । দোয়া মাহফিল শেষে সকল আইনজীবীদের নিয়ে  কেক কেটে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপন করেন ।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময়  উপস্থিত ছিলেন, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন,  জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জিপি মেরিনা বেগম, সিনিয়র এড. তারাজুদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি এড. তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বরুণ চন্দ্র দে ,  কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এড. আবুল বাসার রুবেল ,  লাইব্রেরিয়ান সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি , সমাজসেবা সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, সদস্য এড. মো. আসাদুল্লাহ সাগর , এড. আজিম ভূঁইয়া, এড. দেলোয়ার হোসেন, এড. কামরুল হাসান , এড. কামরুন নেছা সুবর্না ।

 

এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ নিহত বঙ্গবন্ধু পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সকল আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন