Logo
Logo
×

আদালতপাড়া

ফতুল্লায় গ্রেপ্তার দুই ডাকাতদলের সক্রীয় সদস্য দুই দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৮:০৫ পিএম

ফতুল্লায় গ্রেপ্তার দুই ডাকাতদলের সক্রীয় সদস্য দুই দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা ধর্মগঞ্জ থেকে  গ্রেপ্তার ফাহিম ও সজিব নামের ডাকাত দলের দুই সক্রীয় সদস্যর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সোমবার (১৬ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে উপস্থিত করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুরু শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।


রিমান্ডকৃত হলো- ফাহিম (১৯) ফতুল্লার পাকাপুল ধর্মগঞ্জ এলাকার দেলোয়ার হোসেন দেলুর ছেলে ও সজিব (১৯) একই এলাকার শাহাজাহান মিয়ার ছেলে।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান রিমান্ডের এ তথ্য নিশ্চিত করে জানান,  আসামীদের আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রসঙ্গত, গত (১৩ মার্চ) রাতে ডাকাতির প্রস্তুতিকালে ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । এ সময়ে স্বপ্ননীল, রনি, শরীফ সহ অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়। আর গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে লোহার তৈরি দা উদ্ধার করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন