যুগের চিন্তা ২৪ : র্যাব-১০ এর অভিযানে বন্দরের মদনপুর এলাকা থেকে এম্বুলেন্স করে গাজাঁ পাচারের কালে গ্রেপ্তার সালামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডকৃত আসামী সালাম যাত্রাবাড়ি কোনাপাড়া ৫৬, ডিএনডি এলাকার ভাড়াটিয়া মোক্তার আকনের ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করে জানান আসামিকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত (১১মার্চ) সন্ধ্যায় বন্দরের মদনপুর থেকে র্যাব-১০ এর টিম এম্বুলেন্সটি আটক করে। এসময় গাড়ি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক মোঃ সালাম মিয়া (৩৫) গ্রেপ্তার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয় ।


