Logo
Logo
×

আদালতপাড়া

মাদক ব্যবসায়ী নাজিরের কারাদণ্ড

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০৬ পিএম

মাদক ব্যবসায়ী নাজিরের কারাদণ্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২০১১ সালের নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইয়াবাসহ মামলা নাজির হোসেন (৪০) নামের এক ব্যক্তির ১বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

 

একই সাথে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩মাসের কারাদন্ডের আদেশ দেন। রোববার (১৫ মার্চ)  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি মুন্সিগঞ্জ জেলার চর সন্তোষপুর এলাকার মো. ফজল করিমের ছেলে।


সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে রোববার এ আদেশ দেন আদালত বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী জাকির হোসাইন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ মে রাত ৯ টার সময় সদর থানার চর সৈয়দপুর শান্তা ফিলিং ষ্টেশনের সামনে মাদক বিক্রির আসামিকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ।

 

সে সময় আসামির দেহ তল্লাশী করে ডান পকেটে ডলফিন নামক ম্যাচের ভিতরে ছোট পলিথিন মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । পরে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন