Logo
Logo
×

আদালতপাড়া

ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর ১ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:২৯ পিএম

ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর ১ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার  যুগের চিন্তা ২৪) : র‌্যাব-১১ এর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪২৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  রিমান্ডকৃতরা হলো-রূপগঞ্জ থানার পারাইন এলাকার মো. শাহিন (৩০) ও মিঠাবো এলাকার বাসুদেব (২৭) । 


মঙ্গলবার ( ১০ মার্চ ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।


এর আগে গত শনিবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৭৪০ টাকা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।


রোববার ( ৮ মার্চ ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এসব তথ্য জানান। 


তিনি জানান,  গোপন সংবাদের  ভিত্তিতে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর মেঘনাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।


তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং প্রাইভেটকার যোগে বিশেষ কৌশলে নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন