স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী পিতা-পুত্রর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
সোমবার (৯ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডকৃরা হলো, শহরের নগর খানপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তার ছেলে মো রাকিব হাসান (১৮) ।
এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী পুকুরপাড়া এলাকা থেকে তাদেরকে ৮ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ পুলিশ ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ইয়াবাসহ হাতেনাতে তাদের আটক করা হয়। এছাড়াও আটকৃক জাহাঙ্গীর আলম ওরফে খাদেমের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।


