Logo
Logo
×

আদালতপাড়া

আড়াইহাজারে গ্রেপ্তার ৫ ডাকাতের ২ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৯:৩৬ পিএম

আড়াইহাজারে গ্রেপ্তার ৫ ডাকাতের ২ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে  গ্রেপ্তার ৫ ডাকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন  আদালত। রোববার (৮ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডকৃত আসামিরা হলো- ঢাকার মাতুয়াইলের মেহের আলীর ছেলে আলমগীর (৫৩), ভোলা জেলার লালমোহন এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ (২৩), আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকার শফিকের ছেলে সোহাগ (১৯), নগর ডৌকাদী গ্রামের শাহ আলমের ছেলে হাসান (১৯) , শালমদী গ্রামের নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫)।


জানা গেছে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত পালিয়ে যায়। তারা হলেন, শালমদী এলাকার হাসিম মেম্বারের ছেলে সাইদুর (৩০), একই এলাকার রিয়াজ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন