Logo
Logo
×

আদালতপাড়া

১০ হাজার ২৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর ৩ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৮:০১ পিএম

১০ হাজার ২৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর ৩ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : র‌্যাব-২’র অভিযানে সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ এলাকা থেকে ১০ হাজার ২৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন (৩৫) এর  ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

 

রোববার (৮ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়েন কবিরের উপস্থিত করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৩ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামি ইসমাইল হোসেন দিনাজপুর বিরামপুর এলাকার আবুল কালামের ছেলে।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ সত্যতা  নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

প্রসঙ্গত, গত ৩ মার্চ র‌্যাব-২ এর অভিযানে মেঘনা ব্রীজ এলাকায় আষারিয়ারচর স্থানে একটি হাইস গাড়ি থেকে ১০ হাজার ২৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন