Logo
Logo
×

আদালতপাড়া

৭০০ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর ১দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৫:৩৬ পিএম

৭০০ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর ১দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শাহ আলম (৩১) এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বৃহস্পতিবার ( ৫ মার্চ ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির হয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহ আলম চট্টগ্রাম জেলার কতোয়ালী থানার মেঘানগর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

এর আগে রোববার (১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের এস.ও. স্ট্যান্ড এলাকায় মেঘনা ডিপোর সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হেমায়েত উদ্দিন তাকে গ্রেফতার করে।

 

এএসআই হেমায়েত উদ্দিন জানান, শাহ আলম চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য এনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে সে  মাদক ব্যবসায়ে জড়িত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন