Logo
Logo
×

আদালতপাড়া

সোনারগাঁ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হাজিরা

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০১:৫৮ পিএম

সোনারগাঁ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হাজিরা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : ২০১৮ সালের সোনারগাঁ থানা পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সোনারগাঁ বিএনপি ও ছাত্রদলের ৪৫ জন নেতা-কর্মী। বুধবার (৪ মার্চ ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ হাজিরা দেন তারা।

 

আসামি পক্ষের আইনজীবী এড. আব্দুর রহিম জানান, সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় সোনারগাঁ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিয়েছেন।

 

আসামিরা হলো-সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সহসম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ ছাত্রদল নেতা রুবেল হোসাইন, ইকবাল প্রধান, মোজাম্মেল হক, কাজী হিমেল, ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, আ আলীম, শাহাজুদ্দিন , বাশার, হিমেল, সাইদুর, ইউনুস, খোরশেদ , বিল্লাল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন