Logo
Logo
×

আদালতপাড়া

নির্মাণাধীন ডিজিটাল বার ভবন পরিদর্শনে টিটুসহ নেতৃবৃন্দ

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ১০:২৩ পিএম

নির্মাণাধীন ডিজিটাল বার ভবন পরিদর্শনে টিটুসহ নেতৃবৃন্দ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ডিজিটাল বার ভবন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটুসহ নেতৃবৃন্দ।

 

 মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নির্মাণাধীন বার ভবন পরিদরর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

 

এ সময়ে বার ভবন পরিদর্শনে আসা তানভীর আহমেদ টিটুসহ নেতৃবৃন্দকে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারন সম্পাদক এড. মাহবুবুর রহমান ভবনের প্রথম তলার কাজের অগ্রগতি ঘুরে ঘুরে দেখান।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিকেএমইএর সহ-সভাপতি ( অর্থ ) মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক সোহেল আক্তার, নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা. একেএম শফিউল আলম ফেরদৌস, সদস্য মোহাম্মদ আসলাম, মোঃ সেলিম, এম. মিজানুর রহমান মিজান, ফারুক হোসেন, মাসুদুর রহমান, মোফাজ্জল হোসেন মিন্টু, জাহাঙ্গীর হোসেন মোল্লা, মোহাম্মদ তোফাজ্জল হোসেন মুকুল, হারুন অর রশিদ, সুশান্ত কুমার তালুকদার, ইকবাল হোসেন, এস. এম. রানা, শেখ হাফিজুর রহমান, সোহাগ রনি, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. তাইজুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হাসান মমিন, সদস্য এড. আসাদ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন