Logo
Logo
×

আদালতপাড়া

এড. গিয়াস উদ্দিনের স্মরণে সোনারগাঁ আইনজীবীদের উদ্যোগে দোয়া

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৬:৩৪ পিএম

এড. গিয়াস উদ্দিনের স্মরণে সোনারগাঁ আইনজীবীদের উদ্যোগে দোয়া
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সাবেক (জিপি) এড. গিয়াস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) বাদ জোহর জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে সোনারগাঁ আইনজীবীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এড. শামসুল ইসলাম ভূঁইয়া, এড. এবি সিদ্দিকী, এড. হুমায়ূন কবির, এড. মাসুদুর রউফ, এড. আনোয়ার হোসেন, এড. মশিউর রহমান শাহিন, জেলা আইনজীবী সমিতির সমিতির এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, এড. বেলাল হোসেন, এড. কামরুল ইসলাম, এড. ফজলে রাব্বী, এড. রবিউল আলম রনি, এড. সুমন মিয়া, এড. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল, মরহুমের ছেলে মো. ফিরোজসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

 

এ সময়ে প্রয়াত এড. গিয়াস উদ্দিন আহমেদসহ সকাল আইনজীবীদের আত্মার মাগফেরাত ও সকলের আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সরকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন